বুধবার   ফেব্রুয়ারী ৪ ২০২৬   ২২  মাঘ  ১৪৩২


চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু শফিউল ইসলাম ৭৫

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jun-16 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 242
ছবি
ছবি

২০২৫, চলতি বছর করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এদিনও নগরের চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

করোনা আক্রান্ত বাড়তে থাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃজাহাঙ্গীর আলম চৌধুরী।