পটিয়া খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রের হলে সাপের কামড় খেয়ে হলে বসা হয়নি হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীমোঃ বোরহান উদ্দিন (১৯)।
চট্টগ্রামের পটিয়ায় ভয়াবহ ঘটনার শিকার হয়েছে একজন কলেজ শিক্ষার্থী। পরীক্ষা চলাকালীন সময়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলের নাম মোঃ বোরহান উদ্দিন (১৯)। সে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বোরহান উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে। আজ সোমবার সকালে আইসিটি পরীক্ষার সময় খলীল মীর ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রের হলে এই ঘটনা ঘটে।মোঃ বোরহানের মা জানান, সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর মুহূর্তে হল রুমে বসে থাকা অবস্থায় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর বোরহান কে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। তবে পরিবারের সদস্যরা পরীক্ষা দেওয়া সম্ভব কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানান, দুপুর ১টার মধ্যে পরীক্ষার হলে হাজির করলে পরীক্ষায় অংশ নিতে পারবে।পরীক্ষাকেন্দ্রের হলে এই ঘটনা ঘটে।পরিবারের দাবি, মানবিক দিক বিবেচনা করে তাকে সুযোগ দিয়ে পরিক্ষা দিতেই সহযোগিতা করলে ভাল হবে জানান,