ভাঙারী ব্যবসায়ী সোহাগকে সন্ত্রাসীদের নির্মম হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সর্বস্তরের জনসাধারণ।
শনিবার বিকেলে নাগেশ্বরী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা দেশব্যাপী চলমান ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি জিএমএম আনছার আলী রয়েলে, সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইয়াসিন আলি, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আখতারুজ্জামান আব্বাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হোসাইন, সানাউল কবীর সাদ, যুগ্ম সদস্য সচিব রবিউল আউয়াল জিহাদ ও মাহাদী ইবনে পারভেজ প্রমুখ।
বক্তারা প্রশাসনের নিকট দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।