বৃহস্পতিবার   ফেব্রুয়ারী ৫ ২০২৬   ২৩  মাঘ  ১৪৩২


‘জুলাই পদযাত্রা’: গোপালগঞ্জের পথে এনসিপি নেতারা ১৬ জুলাই

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-Jul-15 /   |   News reporter   Read : 118
'জুলাই পদযাত্রা’: গোপালগঞ্জের পথে এনসিপি নেতারা ১৬ জুলাই
'জুলাই পদযাত্রা’: গোপালগঞ্জের পথে এনসিপি নেতারা ১৬ জুলাই

 

জুলাই মাসের প্রথম প্রহর থেকেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতৃবৃন্দ আগামী বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ সফর করবেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম লেখেন, "১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ"। পরে পোস্টটির মন্তব্যে তিনি আরও জানান, "আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।"