বান্দরবান প্রতিনিধি
বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি। পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক ভারসাম্যহীনতার বিরুদ্ধে গাছই আমাদের প্রধান আশ্রয়। প্রতিটি গাছ আমাদের বাতাস শুদ্ধ করে, বৃষ্টির ভারসাম্য রাখে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে সবুজ, আর তাই আজ গাছ লাগানো একান্ত জরুরি। এই ছোট্ট প্রয়াসই হতে পারে আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীর ভিত্তি।
তাই ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা আয়োজন করেছে "বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষ উপহার ২০২৫"। আজ (১৫/০৭/২০২৫) বিকাল ৫.৩০ ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয় প্রাঙ্গণে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান পার্বত্য বন্ধু জনাব কাজী মোঃ মজিবর রহমান, সভাপত্বি করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব আসিফ ইকবাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি হাবিব আল মাহমুদ , সি. সহ-সভাপতি জমির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিজবাহ উদ্দীন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের মাঝে মাল্টা, পেয়ারা, আম, কামরাঙাসহ বিভিন্ন ফুল এবং ফল গাছের বৃক্ষ উপহার প্রদান করা হয় এবং বৃক্ষ রোপণও করা হয়। এসময় সংগঠনের নেতারা পার্বত্যবাসীকে গাছ না কেটে বরং গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাস উপযোগী রাখার আহ্বান জানান।