শুক্রবার   ফেব্রুয়ারী ৬ ২০২৬   ২৪  মাঘ  ১৪৩২


বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অবস্থান স্পষ্ট – ‘আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নই’

Romjan Ali

Updated 25-Jul-18 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 171
ছবি সংগৃহীত

 

মো: রমজান আলী, বান্দরবান জেলা প্রতিনিধি 

বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র জনতা এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, তারা কোনো রাজনৈতিক দল কিংবা অঙ্গসংগঠনের অংশ নয়। তাদের পরিচয় একটাই—তারা ছাত্র, এবং অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোই তাদের নৈতিক কর্তব্য।

তারা বলেছে, "এই ভূমিতে যতবারই অন্যায়ের আগুন জ্বলবে, আমরা প্রতিরোধের মশাল হাতে রাস্তায় নামব।"

গতকাল বান্দরবানে আয়োজিত কর্মসূচি প্রসঙ্গে তারা উল্লেখ করে, সেটি ছিল ছাত্র ও সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত একটি কর্মসূচি। কিন্তু দুঃখজনকভাবে কিছু মিডিয়া এটিকে এনসিপি’র কর্মসূচি বলে প্রচার করেছে, যা সত্যবিচ্যুত এবং বিভ্রান্তিকর।

 আরও বলা হয়, ‘বান্দরবানের বৈষম্য বিরোধী ছাত্র জনতা কোনো সংগঠন নয়, এটি একটি চেতনার নাম—যেখানে দল নয়, সত্য, ন্যায় ও অধিকারই মুখ্য।’

তারা জানান, কোনো দল নিপীড়নের শিকার হলে তারা তার পাশে দাঁড়াবে, আবার সেই দল যদি ফ্যাসিবাদে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধেও রুখে দাঁড়াবে। তাদের অবস্থান পক্ষগৃহীত নয়—তারা পক্ষ নেয় সত্য, ন্যায় ও মজলুম মানুষের।