বুধবার   ফেব্রুয়ারী ৪ ২০২৬   ২২  মাঘ  ১৪৩২


চট্টগ্রাম বাকলিয়া বিদ্যুিতিক ট্রান্সফরমার বিস্ফোরণের আগুন লেগেছে আবাসিক ভবনে

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Oct-16 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 192
ছবি
ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেই বিস্ফোরণ থেকে পাশের একটি আবাসিক ভবনেও আগুন লেগেছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে বাকলিয়া এক্সেস সড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি দলের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে একটি বহুতল ভবনের সামনে থাকা ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এ সময় বহুতল ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।