বুধবার   ফেব্রুয়ারী ৪ ২০২৬   ২২  মাঘ  ১৪৩২


চট্টগ্রাম পটিয়া ৬০ হাজার পিচ ইয়াবা ও নগদ টাকাসহ ৫ জনকে গ্রফতার করছে RAB-7.

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Nov-09 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 184
ছবি
ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এসময় দুটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলেও জানায় র‌্যাব। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার কাদের ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার কৃতরা হলো-লক্ষীপুর জেলার সদর থানার পাটোয়ারি বাড়ির মোঃআব্দুল মতিনের ছেলে মোঃআব্দুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসুলপুল এলাকার মোঃফিরোজের ছেলে মোঃমাঈন উদ্দিন (৩০),

পটিয়া পৌরসভার হাবিবুর রহমান পাড়ার ৫নংওর্য়াড আব্দুল হামিদের ছেলে মোঃরাশেদুল আলম (৩৮), পৌরসভার  আল্লাই কাগজি পাড়া ১ নং ওর্য়াড এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মোঃ জসিম উদ্দিন (৪১) ও জামালপুর এলাকার সরিষাবাড়ির আব্দুস সামাদ তরফদারের ছেলে মোঃ জুনায়েদ তানভীর তরফদার (২৯)।বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন । তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে দুটি মাইক্রোবাসে করে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে পটিয়া উপজেলার মুজাফরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এসময় একটি মাইক্রোবাস চেকপোস্টের সামনে এসে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে সেটিকে আটক করা হয়।  গাড়ির ভেতর থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুনের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ২ লাখ ৪৩ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে কচুয়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রাখা আরেকটি মাইক্রোবাসের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসও জব্দ করে গ্রেপ্তারকৃত আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।