শনিবার   জুলাই ২৫ ২০২৬   ৯  শ্রাবণ  ১৪৩৩


সিলেট আদালতে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ক্ষুব্ধ জনতার হামলা ​নিরালা টিবি, সিলেট | ২৪ জুলাই ২০২৬ ​সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আদালত চত্বরে হাজির করার সময় উত্তেজিত জনতা ও ভিকটিমের স্বজনেরা তার ওপর চড়াও হন। ​প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যাপ্ত পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও আসামি জাকিরকে গাড়ি থেকে নামিয়ে এজলাসে নেওয়ার পথে উপস্থিত বিক্ষুব্ধ জনতা ও স্বজনেরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আদালত প্রাঙ্গণে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়। ​পরিস্থিতি সামাল দিতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেন এবং আসামিকে নিরাপদে সরিয়ে নেন। ​কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেও এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় আদালত প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। ​এ বিষয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, "পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক কীভাবে অপ্রীতিকর ঘটনাটি ঘটল এবং সুরক্ষায় কোনো ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হচ্ছে।"

MD SAD MIAH

Updated 26-Jul-24 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 2