শনিবার   জুলাই ৪ ২০২৬   ১৯  আষাঢ়  ১৪৩৩


সিলেট প্রতিনিধি বিষয়: গোয়াইনঘাটে আদালতের রায় তোয়াক্কা করছে না ভূমিদস্যুরা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ​ সিলেটের গোয়াইনঘাট থানায় আদালতের নির্দেশনামা ও সমস্ত বৈধ কাগজপত্রসহ সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। থানার এমন নিষ্ক্রিয়তায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার ডোবাড়ী ইউনিয়নের বরইতলা গ্রামের ভুক্তভোগী পরিবার। ​জানা গেছে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (মামলা নং- ১৫৫/২০১৬) এবং মিস কেস (নং- ৯০/২০২২-২৩)-এর রায় ও খতিয়ান (নং- ২০২৬/১০০০০০৫) মূলে বরইতলা গ্রামের মোঃ ইব্রাহিম আলি ও মো: সাব্বির আহমদ আজাদ জমিটির বৈধ মালিক ও দখলদার। কিন্তু আদালতের এই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কামাহিদ গ্রামের হারুনুর রশীদ (পিতা: আলাউদ্দিন) ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। ​সর্বশেষ গত ২৮/০৬/২০২৬ তারিখে বিবাদী পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিটি দখলের চেষ্টা করে এবং ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় গত ২৯/০৬/২০২৬ তারিখে গোয়াইনঘাট থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (অনলাইন ট্র্যাকিং নং: X1ICBM) অন্তর্ভুক্ত করা হয়। ​ভুক্তভোগীদের অভিযোগ, জিডি করার পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কিংবা বিবাদীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশের এই রহস্যজনক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিবাদী পক্ষ বর্তমানে আরও উগ্র হয়ে উঠেছে এবং যেকোনো সময় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ​এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানান, "আমরা আদালতের রায় ও জিডির কপি নিয়ে থানার দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।" তারা এই বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার (SP) সহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন।

MD SAD MIAH

Updated 26-Jul-03 /   |   সিলেট সদর (সিলেট) উপজেলা প্রতিনিধি   Read : 3