রবিবার   মে ১৭ ২০২৬   ৩  জ্যৈষ্ঠ  ১৪৩৩


পটিয়ায় ১ নারীকে গলায় ছুরি ঠেকিয়ে মোবাইলসহ নগদ অর্থ নিয়ে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা মূল আসামী গ্রেফতার

Mohammad Obaidullah Chowdhury

Updated 26-May-17 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 3
pictur
pictur

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক পটিয়ার গৈড়লারটেক এলাকায় পাকা রাস্তায় গত (১৫ মে) শুক্রবার বিকালে চলন্ত ১ টি সিএনজির অটোরিকশায় তিন জন দূর্ধর্ষ ছিনতাইকারী কর্তৃক পটিয়া ইন্দ্রপোল লবণ ফ্যাক্টরীর শ্রমিক শাহনাজ আক্তার এ্যানি (২২) নামের এক নারীর গলায় ছুরি ঠেকিয়ে প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।এ ঘটনায় ধলঘাট ইউনিয়ন ধরপাড়া এলাকা থেকে মূল আসামি মো খোরশেদ (২৬) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ভিকটিমের লুণ্ঠিত মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি স্টিলের ছুরিসহ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। উক্ত বিষয়ে মোঃ মাসুদ আলম বিপিএম, পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয় সার্বিক তত্ত্বাবধায়নে মোঃ জিয়াউল হক জিয়া অফিসার ইনচার্জ পটিয়া,, চট্টগ্রাম এর নেতৃত্বে থানা এলাকায় মোবাইল-১০ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ)/আনবিক চাকমা সঙ্গীয় ফোর্সসহ অভিযানে রয়েছেন। যার মামলা নং-২৩, তারিখ-১৬/০৫/২০২৫ ধারা-৩৯৪/৪১১ পেনাল কোড রুজু করত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।