শুক্রবার   জুন ২৬ ২০২৬   ১১  আষাঢ়  ১৪৩৩


চট্টগ্রামের কোতোয়ালী থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামের এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Mohammad Obaidullah Chowdhury

Updated 26-May-11 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 147
ছবি
ছবি

চট্টগ্রামের কোতোয়ালী থানার দেওয়ানজী পুকুরপাড় এলাকায় তালাবদ্ধ একটি বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামের এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) বিকেল তিনটার দিকে তাঁর নিজ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়।পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় বাসার দরজা খোলা হয়। ভেতরে পলি চৌধুরীকে মৃত অবস্থায় পাওয়া যায়।এসআই রাশেদ বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”তিনি আরও জানান, প্রাথমিকভাবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার থেকে পলি চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যাচ্ছিল না।রবিবার বাসার দরজা বন্ধ দেখে সন্দেহ হলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তাঁর মরদেহ দেখতে পান তারা।পলি চৌধুরী বাসায় একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা