মঙ্গলবার   জুন ২৩ ২০২৬   ৯  আষাঢ়  ১৪৩৩


সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও গাজা সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার।

Shariful Islam

Updated 25-Jan-14 /   |   সোনাগাজী (ফেনী) উপজেলা প্রতিনিধি   Read : 240
ফেনীর সোনাগাজীতে আব্দুল মমিন রানা নামে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাকে মঙ্গলবার ভোররাতে পৌরসভার তুলাতুলি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।সে ওই গ্রামের বৈদ্য বাড়ির নুর ইসলাম ভুলু মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বসতঘরের আলমিরা থেকে একাধিক রং মিশ্রিত ৩০টি আতশবাজী,২০০ গ্রাম গাঁজা, ০৩টি মোবাইল সেট, চাপাতি ও ছেনা উদ্ধার করা হয়েছে।

 

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানায়, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে,যার একটিতে আদালত তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে। 

 

এদিকে ধৃত আব্দুল মমিন রানার পরিবার বলেন,বাড়ির একাধিক প্রতিবেশীর সাথে আমাদের ভূমি বিরোধ রয়েছে।তারা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে দিয়েছে।