মঙ্গলবার   জুন ২৩ ২০২৬   ৮  আষাঢ়  ১৪৩৩


রাজশাহীতে আট তলা ছাঁদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

Mahmud

Updated 25-Apr-06 /   |   মতিহার (রাজশাহী) উপজেলা প্রতিনিধি   Read : 628

রাজশাহীতে আট তলা ছাঁদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা ঘোষপাড়া এলাকায় আট তলা ভবনের ছাঁদ থেকে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ (০৬ এপ্রিল ২০২৫) রবিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফারিহা নাজনিন রিস্তা (৩০)। তিনি কাজলা ঘোষপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

রিস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই মাস্টার্স সম্পন্ন করে চাকরি করতেন। জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রে স্বামী মো. মাহি তালুকদারের সঙ্গে বসবাস করতেন। প্রায় আট মাস আগে রিস্তা মা-কে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসেন এবং স্থানীয় একটি সাততলা ভবনে বসবাস শুরু করেন।

পরিবার সূত্রে জানা গেছে, রিস্তা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ঘটনার দিন, তিনি ভবনের ছাঁদ থেকে পড়ে গুরুতর মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক জানান, নিহত রিস্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই আইনানুগ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।