বৃহস্পতিবার   ফেব্রুয়ারী ৫ ২০২৬   ২৩  মাঘ  ১৪৩২


চট্টগ্রামে ধর্ষন মামলায় পটিয়ার যুবক নাইমুল আটক কোতোয়ালি থানায়

Mohammad Obaidullah Chowdhury

Updated 25-Jul-07 /   |   চট্রগ্রাম জেলা প্রতিনিধি   Read : 280
ছবি

পটিয়া  উপজেলার কচুয়াই ইউনিয়নের পাঠান পাড়া এলাকার বাসিন্দা নাইমুল তসরফ নয়ন (২৫)কে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে সিএমপি কোতোয়ালি থানা পুলিশ।রবিবার (৬ জুলাই) রাতে কোতোয়ালি থানা পুলিশ নগরের একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া নাইমুল তসরফ নয়নের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বলে জানান। তিনি পাঠান পাড়ার বাসিন্দা আহম্মদ হোসেনের ছোট ছেলে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, নাইমুল তসরফ নয়নের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলাটি তদন্তে প্রমাণ পাওয়ার পর রবিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সোমবার  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।