মো: রমজান আলী,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জেলা প্রশাসক এর বিশেষ অনুদানের তহবিল থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অনুদানের চেক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক বিশেষ তহবিল থেকে বিতরণকৃত এই অর্থ সঠিকভাবে সকলকে ব্যবহারের জন্য আহ্বান জানান। এসময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন, বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনসহ সর্বমোট ৫৯জনকে ৩লক্ষ ৪৭হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক। চেক বিতরণকালে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মমতা আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসিফ রায়হান, সহকারী কমিশনার মো. সরোয়ার হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।