কুড়িগ্রাম-১ আসনের (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম হোসেন সওদাগরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) কুড়িগ্রাম সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওনার বিরুদ্ধে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করার অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ সকল অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের কয়েকটি ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
তবে সাবেক এমপি আসলাম হোসেন সওদাগরের পারিবারিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকাছাড়া।
ওসি হাবিবুল্লাহ বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।