কুড়িগ্রামের রৌমারীতে প্রত্যন্ত চরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় পুলিশি তৎপরতায় হত্যাকাণ্ডে জড়িত ৫ (পাঁচ) জন আসামিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ
গত ২৪ জুলাই ২০২৫ তারিখ কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটে। রৌমারী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনার পরে তাৎক্ষণিকভাবে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হত্যা সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান।
পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় এজহারভুক্ত ৪ জন মোঃ রাজু (৩৫), মোঃ আপেল (৪৫), মোঃ নুর মোহাম্মদ (২২), মোছাঃ সবেনী (৪৫) সহ তদন্তে প্রাপ্ত মোসাম্মৎ কিনজে (৫০) সহ ৫ জন খুনীকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছি। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতার লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।