রবিবার   ফেব্রুয়ারী ৮ ২০২৬   ২৬  মাঘ  ১৪৩২


পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণা: কুড়িগ্রামে গ্রেফতার ৫

Faridul Islam Surjo

Updated 25-Aug-14 /   |   নাগেশ্বরী (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি   Read : 116

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠপর্যায়ের পরীক্ষায় দালাল চক্রের সক্রিয়তা ধরা পড়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দালালসহ পরীক্ষার্থীর মোট পাঁচজনকে আটক করেছে।

পুলিশ জানায়, ১০ আগস্ট থেকে কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নিয়োগ কার্যক্রম শুরু হয়। ১৩ আগস্ট দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার প্রার্থী মাঠপর্যায়ের পরীক্ষায় অংশ নেন। এ সময় পুলিশ লাইন্সের বাইরে কিছু ব্যক্তি প্রার্থীদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে যোগাযোগ করছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলে।

আটক ব্যক্তিরা হলেন—কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালার চর গ্রামের নুরনবী ইসলাম (১৮), বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ এলাকার হজরত আলী (৪৮) এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলায়মান মিয়া (৫০)।

এছাড়া, পরীক্ষায় জাল স্বাক্ষর ও অসৎ উপায় ব্যবহার করে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করার অভিযোগে আরও দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। তারা হলেন—রাজারহাট উপজেলার কিশামত পাইকপাড়া গ্রামের নাহিদ মিয়া (১৯) এবং ফুলবাড়ী উপজেলার আতিয়াবাড়ি গ্রামের রাকিবুল হাসান রাকিব (১৯)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি বজলার রহমান বলেন, “নিয়োগে অনিয়ম ও প্রতারণার চেষ্টা করায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। জেলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ সচ্ছ ও মেধা-ভিত্তিকভাবে সম্পন্ন হবে।