রবিবার   ফেব্রুয়ারী ৮ ২০২৬   ২৬  মাঘ  ১৪৩২


খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুয়েত যুবদলের দোয়া মাহফিল।

সৈয়দ সালেহ উদ্দিন

Updated 25-Aug-17 /   |   News reporter   Read : 151

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে কুয়েত যুবদলের দোয়া মাহফিল। 
 ১৫ই আগস্ট ২০২৫, রোজ শুক্রবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে খাইতান রাজধানী প্যালেস হোটেল এ কুয়েত  যুবদলের উদ্যোগে  দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি জনাব মাহফূজুর রহমান মাহফুজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন এনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নেতা জনাব জালাল আহম্মেদ চুন্নু মোল্লা, শাহজাহান সবুজ, নাছির উদ্দিন হাওলাদার, আজাদ নূর, আনিছুল হক উল্কা,আহম্মেদ আলী রানা, শের আলী খান, মাসুম হাসান।

 কুয়েত-বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন । 

 কুয়েত যুব দলের প্রস্তাবিত কমিটির  সভাপতি সৈয়দ আরিফুল ইসলাম  রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সাইরুল আমিনের সঞ্চালনায়  
প্রাণবন্ত অনুষ্ঠানে বক্তারা বিগত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দমন পিরনের নানা দিক তুলে ধরে গরম বক্তব্য রাখেন। বিশেষ করে খালেদা জিয়া কে অন্যায় ভাবে কারা নির্যাতন, দীর্ঘদিনের স্মৃতি বিজরিত মাইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ ও বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ তুলে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার দাবি করা হয়।

বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। দলীয় ঐক্য মজবুত করে সকল শক্তি কাজে লাগিয়ে বিএনপি কে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য প্রস্তুত হওয়ার আহব্বান জানান।