বান্দরবান পার্বত্য জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে। আজ (রোববার, ২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন নোটিশ প্রকাশ করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে কাজী শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার, খুলনায় হুরে জান্নাত, মাদারীপুরে মর্জিনা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ায় আবু সাঈদ, চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান, হবিগঞ্জে জি এম সরফরাজ, নরসিংদীতে ইসরাত জাহান কেয়া, মেহেরপুরে শিল্পী রানী রায় এবং লালমনিরহাটে রাশেদুল হক প্রধানকে পদায়ন করা হয়েছে।উল্লেখ্য, মাত্র এক বছরের মাথায় জেলা প্রশাসক শামীম আরা রিনিকে সরিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌসকে পদায়ন করা হলো।