রবিবার   এপ্রিল ১৯ ২০২৬   ৬  বৈশাখ  ১৪৩৩


বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

Romjan Ali

Updated 26-Apr-18 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 4
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব

বান্দরবান  প্রতিনিধি: 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (১৮ই এপ্রিল) দুপুরে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫-২৬ এর ফাইনালে রিদম রয়েলস্ স্পোর্টিং ক্লাব কে ৩ উইকেটে হারিয়ে সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ায় গৌরব অর্জন করে। 

টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি। 

বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, জেলা প্রশাসকের কার্যালয়ের

 সহকারী কমিশনার (শিক্ষানবিশ) চৈতন্য রাজবংশী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ 

T-20  ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রিকেট আম্পায়ারস ও স্কোয়ার্ট এস্যোসিয়নের সভাপতি মোঃ মুজিবুর রশিদ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈ প্রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মো:নাসির উদ্দিন,জেলা পরিষদ সদস্য মংএসিং চাক,জেলা পরিষদ সদস্য নাংফ্রা খূমী,দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক লিটন,সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা,সুয়ালক ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো: জাহাঙ্গীর হোসেন, সুয়ালক প্যানেল চেয়ারম্যান মো: জসিম উদ্দিন,প্যানেল চেয়ারম্যান আব্দুস ছবুর মেম্বার, সাংবাদিক মুহাম্মদ আলী, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো:আজম, শ্রমিক দলের নেতা মোস্তফা কামাল,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম,খেলায় ধারাভাষ্যকার প্রদান করেন আলেক রশিদ বাচ্চু'সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি,টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধি সহ ক্রীড়ামোদী দর্শক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,যুবসমাজকে একমাত্র ক্রীড়ার নেশায় পারে মাদক থেকে দুরে রাখতে। তরুনদের খেলাধুলার প্রতি আরো বেশি আগ্রহী করার লক্ষে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

জেলার ক্রীড়া সেক্টর ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, এমনটাই বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।