সোমবার   মার্চ ২৩ ২০২৬   ৯  চৈত্র  ১৪৩২


নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন

মোঃ আরাফাত আলী

Updated 24-Dec-09 /   |   নওগাঁ জেলা প্রতিনিধি   Read : 288

নওগাঁর মান্দা উপজেলার সারপুকুর এলাকায় বাস- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চারজন আরোহীর মধ্যে নিহত দুই, এবং গুরুতর আহত দুইজন।

 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উত্তরা কলেজের পাশের সারপুকুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

ঘটনাসূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে দুপুরেও ওই সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছিল। কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাজশাহী অভিমুখী মাইক্রোবাসটির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে থাকা চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।

 

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনসুর রহমান বলেন 'দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।'