শনিবার   ফেব্রুয়ারী ৭ ২০২৬   ২৫  মাঘ  ১৪৩২


রেড জুলাই এর উদ্যোগে আলীকদম এ জুলাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও খাবার এর আয়োজন

Romjan Ali

Updated 25-Jul-30 /   |   বান্দরবন সদর (বান্দরবন) উপজেলা প্রতিনিধি   Read : 269
রেড জুলাই এর উদ্যোগে আলীকদম এ জুলাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও খাবার এর আয়োজন

বান্দরবান  প্রতিনিধি 

 

রেড জুলাই একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেটি গঠন হয়েছে ২৪এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে। এরই ধারাবাহিকতায় আজকে আলীকদম উপজেলায় ও পালিত হয়েছে জুলাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ এর আয়োজন।

এবং এর মাঝে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়। 

এই সময় বান্দরবান রেড জুলাই কমিটির সদস্য সচিব মিনহাজ রাজ বলেন:আমরা বান্দরবান এ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আমরা রাজনৈতিক ব্যাক্তি নই একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাই। যেটার মাধ্যমে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার পাই।।

আলীকদম উপজেলা রেড জুলাই কমিটির সদস্য সচিব আরাফাতুল ইসলাম বলেন ;সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে আলীকদম এর শিক্ষার যে সমস্যা চিকিৎসার যে সমস্যা তা অতি দ্রুত জেলা প্রশাসককে স্মারকলিপি মাধ্যমে এই সমস্যার কথা জানাবে এবং আলীকদম কে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটার জন্য কাজ করবে।।

বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভুট্টো বলেন;রেড জুলাই আলীকদম উপজেলা একটি স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক ভাবে এই সংগঠন এর উন্নয়ন মূলক কাজে যেভাবে সহযোগীতা করা যায় আমরা সবসময় পাশে থাকব।২৪ পরবর্তী ছাত্র জনতা যে দেশ গঠনের অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছে আমরা তাদের সেভাবে সহযোগীতা করব।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম রিয়াদ আহ্বায়ক রেড জুলাই আলীকদম উপজেলা।